জানুয়ারিতে আইপিএলের নিলামে দিল্লি ডেয়ারডেভিলস ৪.২ কোটি রুপিতে দলে নিয়েছিল তাকে। তবে দক্ষিণ আফ্রিকার জার্সিতে পাওয়া চোট তাকে খেলতে দিচ্ছে না এই ফ্র্যাঞ্চাইজির হয়ে। জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ টেস্টে অস্বস্তিবোধ করেছিলেন এই পেসার। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের দ্বিতীয় ইনিংসে বল করেছিলেন মাত্র ৮ ওভার। পরীক্ষা-নিরীক্ষার পর ক্রিকেট দক্ষিণ আফ্রিকার ম্যানেজার মোহাম্মদ মুসাজি নিশ্চিত করেছেন তাদের চোটের বিষয়টি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের সিরিজে ২৩ উইকেট নেওয়া রাবাদা এখন সেরে ওঠার কাজ করবেন। মুসাজি নিশ্চিত করেছেন, জুলাইয়ের শ্রীলঙ্কার সিরিজে ফেরার লক্ষ্য এই পেসারের। শ্রীলঙ্কা সফরে প্রোটিয়ারা দুই টেস্টের সঙ্গে খেলবে পাঁচ ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি। ক্রিকইনফো