মুম্বাইয়ের গোরেগাঁও স্পোর্টস ক্লাব মাঠে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৫০ রান করেছে ভারত। স্বাগতিকদের পক্ষে সর্বোচ্চ ৯৩ রান এসেছে সৌরভের ব্যাট থেকে।
পাঁচ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার মহিদুল ইসলাম।
জবাবে দুই ওভার হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। ম্যাচ জেতানো ৭৬ রানের সুবাদে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মিঠু। এছাড়া সাজ্জাদ ২১ ও রিপন ১৯ রান করেছেন।
ভারতের পক্ষে সৌরভ দুটি এবং হুকুম ও লক্ষ্মণ একটি করে উইকেট নিয়েছেন।
আগামীকাল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও নেপাল।