পেপ গার্দিওলা আবারও প্রমাণ করলেন, কেন তাকে বিশ্বসেরা কোচ হিসেবে বিবেচনা করা হয়। গত মৌসুমে সিটিজেনদের দায়িত্ব নিলেও চ্যাম্পিয়ন করাতে পারেননি প্রিমিয়ার লিগে। এক মৌসুম শিরোপা খরা থাকার পর ২০১৭-১৮ মৌসুমে দাপট দেখিয়ে শিরোপা জিতিয়েছেন ম্যানসিটিকে। পাঁচ ম্যাচ হাতের দ্বিতীয় স্থানে থাকা নগরপ্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে ১৬ পয়েন্টে এগিয়ে থেকে আকাশি-নীলরা নিশ্চিত করেছে প্রিমিয়ার লিগের শিরোপা।
এই সাফল্যের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ম্যানসিটির পাঁচ খেলোয়াড়- কেভিন ডি ব্রুইন, দাভিদ সিলভা, সের্হিয়ো আগুয়েরো, নিকোলাস ওতামেন্দি ও কাইল ওয়াকার জায়গা পেয়েছেন পিএফএর বর্ষসেরা একাদশে। মাঠের ফুটবলের মতো বর্ষসেরা একাদশেও তাই ম্যানসিটির আধিপত্য।
পিএফএ বর্ষসেরা একাদশ: দাভিদ দে গেয়া, কাইল ওয়াকার, ইয়ান ভারটোগেন, নিকোলাস ওতামেন্দি, মার্কোস আলোনসো, দাভিদ সিলভা, কেভিন ডি ব্রুইন, ক্রিস্টিয়ান এরিকসেন, মোহাম্মদ সালাহ, হ্যারি কেইন, সের্হিয়ো আগুয়েরো।