শারীরিক প্রতিবন্ধী ক্রিকেটারদের সান্ত্বনার জয়

শেষ ম্যাচে ভারতকে ১০ উইকেটে হারিয়েছে বাংলাদেশ শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট দলপ্রথম দুই ম্যাচ জিতে সিরিজ জয় আগেই নিশ্চিত করেছিল ভারত। বুধবার শেষ ম্যাচে সান্ত্বনার জয় পেয়েছে বাংলাদেশের শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট দল। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের আশুলিয়া ক্যাম্পাস মাঠে স্বাগতিক দল জিতেছে সহজেই, ১০ উইকেটে।

টি-টোয়েন্টি হলেও বৃষ্টির কারণে ম্যাচ নেমে আসে ৫ ওভারে। ব্যাটিংয়ে নেমে বিনা উইকেটে ৭২ রান করে ভারত।  সর্বোচ্চ ৩৬ রান করেন রোহিত।

জবাবে ৩.৩ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। মঞ্জু ২৯ রান করে সহজ জয়ের ভিত গড়ে দিয়েছেন স্বাগতিকদের।  

সিরিজের সেরা খেলোয়াড় হয়েছেন ভারতের অধিনায়ক অমিত।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ‘দেশে শারীরিক প্রতিবন্ধীদের অনেক ক্রিকেট দল আছে। আমরা তাদের এক সুতোয় গাঁথার পরিকল্পনা করছি।'