দ্বিতীয় দিন বৃষ্টির দখলে গেছে প্রথম সেশনের পুরোটা। ২ উইকেটে ১০৬ রানে দ্বিতীয় সেশনে শনিবারের খেলা শুরু করে ইংল্যান্ড। এদিন আরও ৫ উইকেট হারায় তারা। তবে ছোট হলেও সব ব্যাটসম্যানদেরই ছিল গুরুত্বপূর্ণ অবদান।
২৯ রানে অপরাজিত খেলতে নামা জো রুট হাফসেঞ্চুরি না করার আক্ষেপে পোড়েন। ৪৫ রান করে দ্বিতীয় দিন পাকিস্তানের প্রথম শিকার হন স্বাগতিক অধিনায়ক।
এরপর ডেভিড মালানের সঙ্গে ৬২ রানের জুটিতে ইংল্যান্ডকে লিড এনে দেন ডোমিনিক বেস। দলীয় ২০০ রানে মালান (২৮) মোহাম্মদ আমিরের দ্বিতীয় শিকার হন।
মাত্র ১ রানের জন্য হাফসেঞ্চুরি হয়নি বেসের। ৯৫ বলে ৭ চারে দিনের সেরা ৪৯ রানে শাদাব খানের কাছে উইকেট হারান তিনি। জনি বেয়ারস্টো ২১ রানে আউট হওয়ার পর জস বাটলারের অপরাজিত ৩৪ রানে দলীয় স্কোর ৩০০ ছাড়ায় ইংল্যান্ড।
তার সঙ্গে ১৬ রানে অপরাজিত খেলছেন স্যাম কারান। ক্রিকইনফো