এই ডানহাতি ব্যাটসম্যানের সেঞ্চুরিতে শ্রীলঙ্কায় সর্বোচ্চ রান করে দক্ষিণ আফ্রিকা। টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ৩৬৩ রান করে তারা। জবাবে ৪৫.২ ওভারে ২৪৫ রানে আউট শ্রীলঙ্কা।
শ্রীলঙ্কায় এনিয়ে টানা দ্বিতীয় ওয়ানডে সিরিজ জিতল প্রোটিয়ারা। ২০১৪ সালের জুলাইয়ের পর থেকে এই প্রতিপক্ষকে টানা ১১তম ম্যাচে হারাল তারা। সিরিজের বাকি এখনও দুই ম্যাচ।
হাশিম আমলার সঙ্গে ৪২ রানের উদ্বোধনী জুটি গড়েন কুইন্টন ডি কক, যাতে খুব বেশি অবদান রাখতে পারেননি তিনি। মাত্র ৮ বলে ২ রান করেন এই ওপেনার। তারপর ক্রিজে নেমে আমলার সঙ্গে ৫৯ রানের জুটি গড়েন হেনড্রিক্স। এই ডানহাতি ব্যাটসম্যান ৪৯ বলে পেয়ে যান তার প্রথম হাফসেঞ্চুরির দেখা। আমলা ৫৯ রানে ফিরে যাওয়ার পর ফাফ দু প্লেসি (১০) বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি হেনড্রিক্সকে।
এই নবাগত ব্যাটসম্যানের দেখানো পথে হেঁটে ১০৩ রানের জুটি গড়েন দুমিনি ও ডেভিড মিলার। দুমিনিকে আক্ষেপে পুড়িয়ে থিসারা পেরেরা এই জুটি বিচ্ছিন্ন করেন। ৭০ বলে ৮ চার ও ৪ ছয়ে ৯২ রান করেন দুমিনি। মিলার ৪৭ বলে ৫১ রানে আউট হন।
শ্রীলঙ্কার পক্ষে থিসারা সর্বোচ্চ ৪ উইকেট নেন। দুটি পান লাহিরু।
ফেলুকায়ো ৩৭ রানে আকিলাকে ফিরিয়ে এই জুটি ভাঙলে আর উঠে দাঁড়াতে পারেনি লঙ্কানরা। ডানহাতি পেসার পরের ওভারে ধনঞ্জয়াকেও ফেরান ইনিংস সেরা ৮৪ রানে।
দক্ষিণ আফ্রিকার পক্ষে এনগিদি সর্বোচ্চ ৪ উইকেট নেন। ৩ উইকেট পান ফেলুকায়ো। তাবরাইজ শামসি ঝুলিতে পুরেছেন ২ উইকেট।