পাকিস্তান সুপার লিগে পেশাওয়ার জালমির হয়ে সংযুক্ত আরব আমিরাতে খেলা অভিজ্ঞতা আছে বাংলাদেশের বাঁহাতি ওপেনারের। এটা এশিয়া কাপে ভালো কাজে দেবে বিশ্বাস তামিমের।
দুবাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামার আগে বৃহস্পতিবার অনুশীলন করেছে বাংলাদেশ। সেখানেই নিজের আত্মবিশ্বাসের কথা জানান তামিম, ‘পাকিস্তান সুপার লিগে খেলার কারণে দুবাইয়ে খেলার কিছু অভিজ্ঞতা আমার আছে। আমি মনে করি উইকেট এখানে একই নয়। কখনও কখনও এটা সত্যিই ভালো ব্যাটিং উইকেট হয়, আবার কখনও সিমার ও স্পিনারদের সহায়তা করে।’
উইকেট নিয়ে রহস্যের মধ্যে আছেন বাংলাদেশের এই তারকা ব্যাটসম্যান, ‘আমাদের দেখতে হবে কেমন উইকেট আমরা পাই। কিন্তু দুবাইতে খেলা সবসময় মজার। আমরা ভালো একটা ম্যাচ খেলতে মুখিয়ে আছি।’
‘বি’ গ্রুপে বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে আফগানিস্তানের বিপক্ষে। ২০ সেপ্টেম্বর ওই ম্যাচটি হবে আবুধাবিতে।