রেকর্ড ২৩ ছয়ে শর্টের ডাবল সেঞ্চুরি

ডি’আর্চি শর্টশুক্রবার ঘরোয়া ওয়ানডে ম্যাচে কুইন্সল্যান্ডের বিপক্ষে ঝলমলে ইনিংস খেলার পথে রেকর্ড ২৩টি ছয় মেরেছেন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ওপেনার ডি’আর্চি শর্ট।

১৪৮ বলে ২৫৭ রানের ঝড়ো ইনিংস খেললেন এই ওপেনার। তাতে অস্ট্রেলিয়ার একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক হলেন তিনি।

৮৩ বল খেলে লিস্ট এ’র দ্বিতীয় সেঞ্চুরি করেন ২৮ বছরের এই বাঁহাতি ব্যাটসম্যান। ১০০ কে ২০০ বানাতে তিনি খেলেছেন আর মাত্র ৪৫ বল। ৪৬তম ওভারে তিনি স্টাম্পড হন।

লিস্ট এ’তে তৃতীয় সর্বোচ্চ রানের মালিক হন শর্ট। তার ওপরে আছেন কেবল অ্যালিস্টার ব্রাউন (২৬৮) ও রোহিত শর্মা (২৬৪)।

তার ২৩টি ছয়ও এই ফরম্যাটের রেকর্ড। তবে আন্তর্জাতিক ওয়ানডেতে এক ইনিংসে সবচেয়ে বেশি ১৬টি ছয় মেরেছেন রোহিত, এবি ডি ভিলিয়ার্স ও ক্রিস গেইল। সর্বোচ্চ ২৩টি ছয়ের মালিক আছেন আরও একজন- কলিন মুনরো, তবে সেই কৃতিত্ব ঘরোয়া প্রথম শ্রেণির ইনিংসে।

এই বছরের শুরুতে শর্টের আন্তর্জাতিক ওয়ানডেতে অভিষেক হয় ইংল্যান্ডের বিপক্ষে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার খেলার অভিজ্ঞতা আছে ১০ ম্যাচ। আইসিসি, রয়টার্স