যুব এশিয়া কাপ ফাইনালে শ্রীলঙ্কা

sadfআফগানিস্তানকে ৩১ রানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ স্বাগতিক বাংলাদেশকে হারানো ভারত। আগামী রবিবার ট্রফি জয়ের লক্ষ্যে মুখোমুখি হবে দুই দল।

শুক্রবার মিরপুরে শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নেয় আফগানিস্তান। শুরুতে লঙ্কান ব্যাটিং লাইনে বড় ধাক্কা দেয় তারা। কিন্তু নুয়ানিন্দু ফের্নান্দোর সেঞ্চুরিতে ৭ উইকেটে ২০৯ রান করে শ্রীলঙ্কা। তারপর ৪৮.৩ ওভারে আফগানদের ১৭৮ রানে অলআউট করে তারা।

আগে ব্যাট করতে নেমে প্রথম দুই ওভারে রানের খাতা না খুলে দুজন ব্যাটসম্যানকে হারায় শ্রীলঙ্কা। এই বিপর্যয় থামে অধিনায়ক নিপুণ ধনঞ্জয়া ও নুয়ানিন্দুর জুটিতে। মাত্র ৯৯ রানে ৫ উইকেট হারানো শ্রীলঙ্কাকে তারা উদ্ধার করেন ৬৭ রানের জুটিতে।

১২৯ বলে ৮ চার ও ৩ ছয়ে ইনিংস সেরা ১১১ রানে শেষ বলে আউট হন নুয়ানিন্দু।

আফগানিস্তানের আব্দুল রহমান সর্বোচ্চ ৩ উইকেট নেন।

লক্ষ্যে নেমে শশীকা দুলশানের বলে সুবিধা করতে পারেনি আফগানরা। তাকে সঙ্গ দেন কালহারা সেনারত্নে ও নাভোদ পারানাভিতানা। আফগানিস্তানের পক্ষে অধিনায়ক রহমানউল্লাহ গুরবাজ সর্বোচ্চ ৪৬ রান করেন।

দুলশান ৪ উইকেট নিয়ে লঙ্কানদের সেরা বোলার। দুটি করে পান কালহারা ও নাভোদ। ক্রিকইনফো