২০২ রানের লক্ষ্যে নেমে চট্টগ্রাম তৃতীয় দিনের খেলা শেষ করে ২ উইকেটে ১১৩ রানে। ৬২ রানে মুমিনুল ও ৪৬ রানে তাসামুল হক বৃহস্পতিবার ক্রিজে নামেন। চতুর্থ দিন সকালের সেশনেই দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তারা।
১০২ বলে ১০টি চার ও ২ ছয়ে ১০০ রান করা মুমিনুল অপরাজিত ছিলেন ১১১ রানে। ৫৯ বলে হাফসেঞ্চুরি করেন তাসামুল। মুমিনুলের সঙ্গে ১৮৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ার পথে তিনি খেলেন ৮৯ রানের দ্বিতীয় সেরা ইনিংস। শেষ দিন দলকে জেতাতে তারা সময় নিয়েছেন ১৮.৪ ওভার। ২ উইকেটে ২০৫ রান করে চট্টগ্রাম।
প্রথম ইনিংসে ৮ উইকেট নেওয়া নাঈম হাসান ম্যাচ শেষ করেছেন ১১ উইকেট শিকার করে। ম্যাচসেরার পুরস্কার উঠেছে চট্টগ্রামের এই ১৭ বছর বয়সী ডানহাতি অফ স্পিনারের হাতে।