আগে ব্যাট করে বাংলা ট্রিবিউন ৬ ওভারে ১ উইকেটে করে ১২৯ রান। ১৩০ রানের বিশাল লক্ষ্যে নেমে ৩ উইকেটে ৫৭ রান করে বাংলাদেশ প্রতিদিন।
আবুল হোসেন ও আকাশ হাফসেঞ্চুরি করেন বাংলা ট্রিবিউনের পক্ষে। আবুল ১২ বলে ৫১ রান করে ও ১ উইকেট নিয়ে ম্যাচসেরা হন। আকাশ করেন ১২ বলে ৫০ রান। আতিকুর রহমান ৫ বলে ১৪ রান করে রানআউট হন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক কাজী ইনাম আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।