পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে নিউজিল্যান্ড। সিরিজের প্রথম দুই ম্যাচ খেললেও শেষ টি-টোয়েন্টিতে খেলতে পারেননি অ্যান্ডারসন। গোড়ালির চোটে তিনি ছিটকে গেছেন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে। কিউইরা তার খেলা নিয়ে আশাবাদী থাকলেও দেশে ফিরে যেতে হয়েছে অ্যান্ডারসনকে।
কিউই অলরাউন্ডারের জন্য চরম হতাশার খবরই। ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফির পর প্রথমবার ওয়ানডেতে ফেরার উপলক্ষ তৈরি হয়েছিল তার। পিঠের সমস্যা এতটা চেপে ধরেছিল যে, অনেকটা বাধ্য হয়েই শুধু সাদা বলের ক্রিকেটের দিকে নজর দিয়েছিলেন অ্যান্ডারসন। ২০১৯ সালের বিশ্বকাপে চোখ রেখে নিজেকে প্রস্তুত করার পরিকল্পনা ছিল তার। যদিও সেখানে বড় এক ধাক্কাই লাগলো। ওয়ানডেতে তার নতুন করে ফেরার সুযোগ এখন ৩ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে।
অ্যান্ডারসনের ছিটকে যাওয়ার সঙ্গে সংশয়ের মেঘ জন্মেছে টডের খেলা নিয়েও। হাঁটুর সমস্যায় ৭ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে তার খেলা অনিশ্চিত। এমনকি তিন ম্যাচে সিরিজে নাও খেলতে পারেন এই স্পিনার! তার ব্যাকআপ হিসেবে তাই নিউজিল্যান্ড টিম ম্যানেজমেন্ট যোগ করেছে বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেলকে। নতুন করে ঘোষিত স্কোয়াডে যোগ করা হয়েছে ব্যাটসম্যান জর্জ ওয়ার্কার ও পেসার লুকে ফার্গুসনকে। ক্রিকইনফো
নিউজিল্যান্ড ওয়ানডে স্কোয়াড:
কেন উইলিয়ামসন (অধিনায়ক), টড অ্যাস্টল, ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম, লুকে ফার্গুসন, ম্যাট হেনরি, টম ল্যাথাম, কলিন মুনরো, হেনরি নিকোলস, এজাজ প্যাটেল, ইশ সোধি, টিম সাউদি, রস টেলর, বিজে ওয়াটলিং, জর্জ ওয়ার্কার।