৭০৮ টেস্ট উইকেটের মালিক ওয়ার্ন বলেছেন, ‘এখন সময় বদলে যাওয়ার। আমি বলতে পারি গত ২৫ থেকে ৩০ বছরে অস্ট্রেলিয়ান ক্রিকেট কয়েকজন দুর্দান্ত ব্যাটসম্যান পেয়েছে। গ্রায়েম হিক গত কয়েক বছর আছেন এবং দেখা গেছে খেলোয়াড়রা সবসময় একই ভুল বারবার করেছে।’
এই ধারা ভাঙতে সাবেক লেগ স্পিনারের পরামর্শ, নতুন কাউকে ব্যাটিং কোচের দায়িত্ব দেওয়া, ‘মার্ক ওয়াহ, রিকি পন্টিং, মাইকেল ক্লার্ক ও মাইক হাসির নাম বলা যেতে পারে, আমি নিশ্চিত এদের মধ্যে কেউ এটা করতে পারবে। গত ২৫ বছরে সেরা ক্রিকেটাররা ছিলেন আমাদের। তাদের উচিত ক্রিকেট দলের পাশে আরও বেশি করে থাকা।’
ওয়ার্ন আরও যোগ করেছেন, ‘গ্লেন ম্যাকগ্রাকে বোলারদের সঙ্গে রাখুন, অনেক সুযোগ আছে।’
কেপটাউনে গত মার্চে বল টেম্পারিংয়ের কারণে নিষিদ্ধ হন স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফট। তাদের শাস্তি নমনীয় করতে অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স’ অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট গ্রেগ ডায়ারের পদক্ষেপের সমালোচনা করেছেন ওয়ার্ন। তিনি বলেন, ‘আমি মনে করি শাস্তিটা অনেক বেশি কঠোর, কিন্তু শাস্তি একবার কার্যকর হলে সেটা নাকচ করতে পারেন না আপনি। গ্রেড ডায়ার ও তার খেলোয়াড় সংগঠন সেটা করেছে বলে আমি হতাশ।’ এএনআই নিউজ