সৌম্য প্রথম ওভারে দুটি বাউন্ডারি মারেন। ১১ রান করে বাংলাদেশ। পরের ওভারের জোমেল ওয়ারিকানের কাছে বোল্ড হন ইমরুল কায়েস। মাত্র ২ রান করেন তিনি ৫ বল খেলে। রোস্টন চেজের বলে এরপর বিদায় নেন সৌম্য। ১০ বলে ১১ রান করে কার্লোস ব্র্যাথওয়েটকে ক্যাচ দেন এই ওপেনার।
তৃতীয় ওভারের শেষ বলে চেজের এলবিডাব্লিউর আবেদনে মোহাম্মদ মিঠুনকে আউটের সিদ্ধান্ত দেন আম্পায়ার। তবে রিভিউ নিয়ে বেঁচে যান বাংলাদেশি ব্যাটসম্যান। তাকে নিয়ে মুমিনুল প্রতিরোধ গড়ার চেষ্টায় ছিলেন। কিন্তু চেজের শিকার হন তিনি এলবিডাব্লিউর ফাঁদে পড়ে। ১২ রান করেন মুমিনুল ১১ বল খেলে। পরের ওভারে সাকিব স্লগ সুইপ করতে গিয়ে ডিপ মিডউইকেটে শ্যানন গ্যাব্রিয়েলের ক্যাচ হন। মাত্র ১ রানে তিনি মাঠ ছাড়েন ওয়ারিকানের বলে।
দিন শেষ হওয়ার কিছুক্ষণ আগে ১৭ রানে দেবেন্দ্র বিশুর কাছে বোল্ড হন মিঠুন।
এর আগে নাঈম হাসানের স্পিনে ওয়েস্ট ইন্ডিজকে ২৪৬ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ। প্রথম ইনিংসে ৩২৪ রান করা স্বাগতিকরা লিড পায় ৭৮ রানের।
নাঈম নেন ৫ উইকেট, তিনটি পান সাকিব।