বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উদ্যোগে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ১০ দল নিয়ে প্রতিযোগিতাটি হচ্ছে বরিশাল, খুলনা ও কক্সবাজারের ভেন্যুতে।
বরিশালে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে রংপুর বিভাগ ও ঢাকা দক্ষিণ। তিন দিনের এই ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে নেমেছে রংপুর।