শুক্রবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ক্রিকেটাররা একটি ব্যানারের সামনে দাঁড়িয়ে দুর্নীতি বিরোধী স্লোগান দিয়েছেন। ব্যানারে লেখা ছিল- ‘আসুন, উন্নয়ন শান্তি ও নিরাপত্তার স্বার্থে ঐক্যবদ্ধ হই।’ বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতি বিরোধী ইউনিটের উদ্যোগে ফটোসেশনেও অংশ নিয়েছেন সাকিব-তামিম-মাহমুদউল্লাহ-মিরাজরা। পাশাপাশি ক্রিকেটারদের নিয়ে একটি প্রমোশনাল ভিডিও বানানো হয়েছে, যা প্রচার করা হবে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে।
এ প্রসঙ্গে বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে দুই দলের ক্রিকেটারদের নিয়ে এমন আয়োজন দুর্নীতি দমন কমিশনের।’