দলীয় ২৯৪ রানে রস টেলর ফিফটি করে মাঠ ছাড়ার পর বড় কোনও জুটির দেখা পায়নি নিউজিল্যান্ড। সেই ক্ষতি ঠিক পূরণ করে দেন নিশাম ৪৯তম ওভারে। ৯ ওভারে ৪৬ রান দিয়ে ২ উইকেট নেওয়া থিসারা পেরেরা বোলিংয়ে আসেন। নিশামের মারকুটে ব্যাটিংয়ে তার বোলিং ফিগার হয় ১০-০-৮০-২।
প্রথম চারটি বলে ছয় মারেন নিশাম। তাকে থামাতে পঞ্চম বলটি কোমড় সমান উঁচুতে ফুল টস দেন থিসারা, ২ রান আদায় করে নেন কিউই ব্যাটসম্যান। বলটি নো হওয়ায় ফ্রি হিট পেয়ে পঞ্চম ছয় মারেন তিনি। ওই ওভারের শেষ বলেও ছয় হাঁকাতে চেয়েছিলেন নিশাম, কিন্তু হয়নি। দৌড়ে এক রান নেন। থিসারা তার শেষ ওভারে দেন ৩৪ রান।
নিশামের অবিশ্বাস্য ব্যাটিংয়ে শেষ ৫ ওভারে ৭৩ রান করে নিউজিল্যান্ড। ইনিংসের শেষ ওভারেও আরেকটি ছয় মারেন তিনি। ১৩ বলে ৬টি ছয়ে ৪৭ রানে অপরাজিত ছিলেন নিশাম। বল হাতে থাকলে ১৬ বলে গড়া এবি ডি ভিলিয়ার্সের দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড অক্ষত নাও থাকতে পারতো। এজন্য ম্যাচ শেষে হয়তো আক্ষেপে পুড়েছেন নিশাম। ক্রিকইনফো