দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম দুই টেস্টে ৮ উইকেট নিয়েছেন আমির। এই সাফল্যের স্বীকৃতিতে তাকে রাখা হলো ১৬ জনের ওয়ানডে দলে। ১৯ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই ওয়ানডে সিরিজের জন্য আমিরের সঙ্গে জায়গা হয়েছে শান মাসুদ, হুসেইন তালাত ও মোহাম্মদ রিজওয়ানের।
পাকিস্তানের সবশেষ ওয়ানডে সিরিজে থাকা আসিফ আলী, হারিস সোহেল ও জুনাইদ খান বাদ পড়েছেন। ক্লান্তি কাটাতে মোহাম্মদ আব্বাসকে বিশ্রাম দেওয়ার কথা জানালেন নির্বাচক সভাপতি ইনজামাম উল হক।
এই দলে একমাত্র নতুন মুখ তালাত। অবশ্য ১১টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। প্রথম শ্রেণির ৫৯ ম্যাচ খেলে করেছেন ১৪০২ রান। এই মৌসুমে ৭ ম্যাচ খেলে ১৯৪ রান করার পাশাপাশি ৬ উইকেট নেন পাকিস্তানি অলরাউন্ডার।
ওয়ানডে দল: সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, হাসান আলী, হুসেইন তালাত, ইমাদ ওয়াসিম, ইমাম উল হক, মোহাম্মদ আমির, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ রিজওয়ান, শাদাব খান, শাহীন আফ্রিদি, শান মাসুদ, শোয়েব মালিক ও উসমান শিনওয়ারি।