রাজশাহীতে মিডিয়া কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন ব্লেজিং এডিটর

মিডিয়া ক্রিকেট চ্যাম্পিয়ন ব্লেজিং এডিটররাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) আয়োজিত চতুর্থ মিডিয়া কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে ব্লেজিং এডিটর।

বৃহস্পতিবার রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ফাইনালে মিডিয়া গ্ল্যাডিয়েটরকে ৭১ রানের বিশাল ব্যবধানে হারায় ব্লেজিং এডিটর।

নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৩৪ রান করে ব্লেজিং এডিটর। জবাবে মিডিয়া গ্ল্যাডিয়েটর ১২ ওভারে ৬৩ রানে অলআউট হয়।

খেলা শেষে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন।

এবার টুর্নামেন্টে সেরা ব্যাটসম্যান হয়েছেন অলরাউন্ডার শাহিনুল ইসলাম আসিক। বল হাতে সেরা হয়েছেন শামস রুমি। আর ফাইনালের সেরা খেলোয়াড় রাকিবুল হাসান রাজিব। প্রত্যেকেই চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়।

আগামী বছর পঞ্চম মিডিয়া কাপ ক্রিকেট আয়োজন করবে রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন।