লাহোর কালান্দার্সের জার্সিতে পিএসএলে নেমেছিলেন ডি ভিলিয়ার্স। দলটির সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের সাত ম্যাচের সঙ্গে পাকিস্তান পর্বের দুই খেলার চুক্তি করেছিলেন তিনি। তবে পিঠের চোটে দেশে ফিরে যেতে হচ্ছে ডি ভিলিয়ার্সকে। এর মানে, এবারের আসরে আর ফেরা হচ্ছে না তার।
এক বিবৃতিতে সাবেক প্রোটিয়া অধিনায়ক বলেছেন, ‘আমি ভীষণ হতাশ যে, পাকিস্তানের খেলাপাগল সমর্থকদের সামনে খেলতে পারছি না। আমি ডাক্তার দেখিয়েছি, তিনি আমাকে দুই সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। দুর্ভাগ্যবশত করাচির ম্যাচগুলোতে খেলতে পারছি না।’
সামনের আসরে আবার খেলার আশা প্রকাশ করেছেন ডি ভিলিয়ার্স, ‘আশা করছি সামনের বছর আবার পিএসএলে খেলতে পারব। একই সঙ্গে খুব বেশি করে আশা করছি পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর অংশ হিসেবে কাজ করতে পারব।’
পিএসএলের সংযুক্ত আরব আমিরাতের পর্ব শেষ হবে ৫ মার্চ। এরপর গ্রুপ পর্বের শেষ চার ম্যাচের সঙ্গে কোয়ালিফায়ার ও ফাইনাল হবে করাচিতে। আগের সূচি অনুযায়ী, করাচির সঙ্গে লাহোরেও ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু ভারত-পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতায় লাহোরের দুটো ম্যাচ সরিয়ে আনা হয়েছে করাচিতে। ক্রিকইনফো