দুই বছর আগের সুখস্মৃতি নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে এই ম্যাচ খেলতে মাঠে নামছে মাহমুদউল্লাহর দল। বাংলাদেশ সময় ভোর ৪টায় ম্যাচটি মাঠে গড়ানোর কথা থাকলেও বৃষ্টিতে তা হয়নি। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন।
বাংলাদেশকে এবারের নিউজিল্যান্ড সফরে সম্ভাব্য সবচেয়ে কঠিন পরীক্ষা দিতে হবে ওয়েলিংটনেই। হ্যামিল্টনের সেডন পার্কের উইকেটে ঘাস থাকলেও সেখানে নিউজিল্যান্ডের চিরাচরিত কঠিন কন্ডিশনের মুখোমুখি হতে হয়নি সফরকারীদের। তবে বেসিন রিজার্ভে হয়তো সেই পরীক্ষায় বসতে হবে বাংলাদেশের ব্যাটসম্যানদের। তবে কঠিন এই কন্ডিশনে বাংলাদেশ নিজেদের ভাগ্য বদলাতে মুখিয়ে আছে।