দুই দেশের ক্রিকেট বোর্ডের চুক্তি অনুযায়ী ২০১৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা ছিল ভারত ও পাকিস্তানের। কিন্তু বিভিন্ন সময়ের রাজনৈতিক উত্তেজনায় তা আর মাঠে গড়ায়নি। এ কারণে গত বছর বিসিসিআইয়ের বিরুদ্ধে ক্ষতিপূরণ মামলা করে পাকিস্তান।
এই মামলায় লড়াই করেছে দুই দেশই। গত বছরের অক্টোবরে মামলাটি খারিজ করে দেয় আইসিসির ডিসপিউট রিসলিউশন কমিটি। একই সঙ্গে ভারতের মামলা লড়াইয়ের খরচ দিতে পিসিবিকে নির্দেশ দেয় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। সেই অনুযায়ী ভারতকে ১৬ লাখ ডলার ক্ষতিপূরণ দিতে হলো তাদের।
শুধু তাই নয়, আইনি ফি ও ভ্রমণ খরচসহ সব মিলিয়ে ২২ লাখ ডলার হাতছাড়া হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের। পিসিবি সভাপতি বলেছেন, ‘পিসিবির একটি মামলা আমলে নিয়েছিল আইসিসি কমিটি। সেটা হেরে যাওয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ডকে ১৬ লাখ ডলার ক্ষতিপূরণ দিতে হলো আমাদের।’ ইন্ডিয়ান এক্সপ্রেস, ইন্ডিয়া টুডে