তাকে ছাড়া দলের ১৭ সদস্য প্রথমে দুবাই গিয়ে যাত্রা বিরতি নেবেন। সেখান থেকে কানেক্টিং ফ্লাইটে সরাসরি আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে চলে যাবে টাইগাররা। ইংল্যান্ড ও ওয়েলসের বিশ্বকাপে অংশ নেওয়ার আগে আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে খেলবে বাংলাদেশ।
যদিও দলের সঙ্গে যাওয়া হয়নি সাকিবের। আজ (বুধবার) সন্ধ্যায় তিনি দেশ ছাড়বেন। মূলত পরিবারকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্যই দলের সঙ্গে যেতে পারেননি তিনি। স্ত্রী উম্মে আহমেদ শিশির ও মেয়ে আলায়না হাসান অব্রিকে নিয়ে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের কাতার এয়ারওয়েজের ফ্লাইটে আয়ারল্যান্ডের উদ্দেশে রওনা হবেন সাকিব।
তিনি যেমন যাচ্ছেন সবার পরে, তেমনি সবার আগে দেশ ছেড়ে গেছেন ফরহাদ রেজা। আগের দিন (মঙ্গলবার) রাতেই ডাবলিনের উদ্দেশে যাত্রা করেছিলেন এই অলরাউন্ডার।
অধিনায়ক মাশরাফিও বিশ্বাস করেন, এ দলের সামর্থ্য আছে দেশকে শিরোপা উপহার দেওয়ার। তার জন্য দলীয় পারফরম্যান্স জরুরি বলে মনে করেন ওয়ানডে অধিনায়ক। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আয়ারল্যান্ড সিরিজকে গুরুত্বপূর্ণ ভাবছেন মাশরাফি।
ত্রিদেশীয় সিরিজের দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাইফউদ্দিন, লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন, আবু জায়েদ রাহী, নাঈম হাসান, ইয়াসির আলী রাব্বি, তাসকিন আহমেদ, ফরহাদ রেজা।
বিশ্বকাপ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাইফউদ্দিন, লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন, আবু জায়েদ রাহী।
ত্রিদেশীয় সিরিজের সূচি:
৫ মে- আয়ারল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ, ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব মাঠ।
৭ মে- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ, ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব মাঠ।
৯ মে- আয়ারল্যান্ড বনাম বাংলাদেশ, ম্যালাহাইড ক্রিকেট ক্লাব মাঠ।
১১ মে- আয়ারল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ, ম্যালাহাইড ক্রিকেট ক্লাব মাঠ।
১৩ মে- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ, ম্যালাহাইড ক্রিকেট ক্লাব মাঠ।
১৫ মে- আয়ারল্যান্ড বনাম বাংলাদেশ, ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব মাঠ।
১৭ মে- ফাইনাল, ম্যালাহাইড ক্রিকেট ক্লাব মাঠ।