গ্রীষ্মে গোড়ালি ও কাঁধের চোট কাটিয়ে গত মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় নোর্টির। চার ম্যাচ খেলে ৮ উইকেট নিয়ে জায়গা পান দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দলে। কিন্তু নেটে অনুশীলন করার সময় ডান হাতের আঙুলে আঘাত পান তিনি।
ক্রিকেট দক্ষিণ আফ্রিকা নিশ্চিত করেছে, পুরোপুরি সেরে উঠতে নোর্টির সময় লাগবে ৬ থেকে ৮ সপ্তাহ। তার বদলে ১৫ জনের দলে ফিরেছেন মরিস। প্রায় এক বছর ধরে ওয়ানডে খেলেননি এই অলরাউন্ডার। কিন্তু মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ছিলেন তিনি।
মরিস এখন আইপিএল খেলছেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। সেখানে ৯ ম্যাচে ১৩ উইকেট নিয়েছেন তিনি।
বিশ্বকাপ দল: ফাফ দু প্লেসি (অধিনায়ক), জেপি দুমিনি, ডেভিড মিলার, ডেল স্টেইন, অ্যান্ডাইল ফেলুকোয়ায়ো, ইমরান তাহির, কাগিসো রাবাদা, ডোয়াইন প্রিটোরিয়াস, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), ক্রিস মরিস, লুঙ্গি এনগিদি, অ্যাইডেন মারক্রাম, রাসি ফন ডার ডাসেন, হাশিম আমলা, তাবরাইজ শামসি। ক্রিকইনফো