জন্মদিনেই চলে গেলেন সাবেক ক্রিকেটার রাঙা

আল আমিন মাহবুবুল হক রাঙাশনিবার (১১ মে) আল আমিন মাহবুবুল হক রাঙার ৬১তম জন্মদিন। আর জন্মদিনের সকালে পৃথিবী ছেড়ে চলে গেলেন এই সাবেক ক্রিকেটার।

রাঙা ছিলেন ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ। সত্তর ও আশির দশকে মোহামেডান, আজাদ বয়েজ ও সূর্যতরুণ ক্লাবের হয়ে খেলেছিলেন তিনি।

সাবেক ক্রিকেটার রাঙার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক শোকবার্তায় প্রয়াত ক্রিকেটারের আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।