ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরি হাঁকানো অ্যান্ড্রু বালবিরনিকে ফিরিয়ে শুরু করেন রাহী। এরপর পল স্টারলিং ও উইলিয়াম পোর্টারফিল্ডের ১৭৪ রানের জুটি ভাঙার পর এই ডানহাতি পেসার জ্বলে ওঠেন। অষ্টম ও নবম ওভারে আরও তিন উইকেট নেন। তাতে দ্বিতীয় ম্যাচেই এক ইনিংসে ৫ উইকেট নিয়ে বিশ্বকাপ দলে জায়গা পেতে নির্বাচকদের সুনজরে পড়লেন রাহী। ৯ ওভারে ৫৮ রান দিয়ে ৫ উইকেট নেন তিনি।
৩১ রানে আয়ারল্যান্ডের উদ্বোধনী জুটি ভাঙে বাংলাদেশ। রুবেল হোসেনের দ্বিতীয় ওভারে জেমস ম্যাককলামকে মাঠ ছাড়া করেন। চতুর্থ ওভারে লিটনক দাসকে ক্যাচ দেনে তিনি। প্রস্তুতি ম্যাচের সেঞ্চুরিয়ান ম্যাককলাম ১০ বলে একটি চারে মাত্র ৫ রান করে বিদায় নেন।
আয়ারল্যান্ডের দ্বিতীয় উইকেটটি তুলে নেন রাহী। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গত সোমবার ওয়ানডে অভিষেকে ৯ ওভারে ৫৬ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন এই পেসার। অবশেষে ক্যারিয়ারের ১৪ ওভার পর প্রথম ওয়ানডে উইকেট শিকার করেন রাহী। বিপজ্জনক ব্যাটসম্যান অ্যান্ড্রু বালবিরনিকে ফেরান তিনি ২০ রানে, পেছনে ক্যাচ ধরেন মুশফিকুর রহিম।
তবে অন্য প্রান্তে থাকা পোর্টারফিল্ড ৬ রান না করতে পারার আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন। ১০৬ বলে ৭ চার ও ২ ছয়ে লিটনের ক্যাচ হন আইরিশ অধিনায়ক। ৯৬ রান করে রাহীর দ্বিতীয় শিকার হন তিনি। ১৭৪ রানের এই শক্ত জুটি ভাঙার পর জ্বলে ওঠেন রাহী। অষ্টম ওভারে তার জোড়া আঘাতে ফেরেন কেভিন ও’ব্রায়ান (৩) ও স্টারলিং। ১৪১ বলে ৮ চার ও ৪ ছয়ে ১৩০ রান করে লিটনের হাতে ক্যাচ হন স্টারলিং। ৪৯তম ওভারে গ্যারি উইলসন পরপর দুটি চার মেরে রাহীর পঞ্চম শিকার হন।
শেষ ওভারে সাইফউদ্দিন জোড়া আঘাতে ফেরান মার্ক অ্যাডাইর (১১) ও জর্জ ডকরেলকে (৪)।