আরেকটি কীর্তির পথে পাকিস্তানের আব্দুল রাজ্জাককে পেছনে ফেলেছেন তিনি। রাজ্জাকের ২৩৪ ম্যাচ লাগলেও সাকিবের এই মাইফলকে পৌঁছাতে লেগেছে মাত্র ১৯৯ ম্যাচ। এ দুজনের পরেই আছেন পাকিস্তানের শহীদ আফ্রিদি (২৭৩), দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস (২৯৬) ও শ্রীলঙ্কার সনাথ জয়াসুরিয়া (৩০৪)।
২০০৬ সালে ওয়ানডে অভিষেক সাকিবের। ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে আলো ছড়িয়ে বাংলাদেশকে অনেক ম্যাচে জিতিয়েছেন তিনি। টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টি তিন ফরম্যাটের ক্রিকেটে দীর্ঘদিন অলরাউন্ডার র্যাংকিংয়ে শীর্ষে থাকার কৃতিত্ব তার। আজ ওভালে আরেকটি কীর্তিও গড়েছেন সাকিব। টানা তিনটি বিশ্বকাপে ওয়ানডে র্যাংকিংয়ের এক নম্বর অলরাউন্ডার হয়ে খেলতে নেমেছেন তিনি। বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে তিন ফরম্যাট মিলিয়ে ১১ হাজার রানের মাইলফলকেও পৌঁছালেন আজই।
এটা সাকিবের চতুর্থ বিশ্বকাপ। আগের তিনটি বিশ্বকাপে ২১ ম্যাচে পাঁচটি হাফসেঞ্চুরি সহ করেছেন ৫৪০ রান, আর উইকেট নিয়েছেন ২৩টি। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান তার। ৭ সেঞ্চুরি ও ৪৩ হাফসেঞ্চুরি সহ বর্তমান রান ৫ হাজার ৭৯২। বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে সফল ব্যাটসম্যান হলেও এখনও সেঞ্চুরির দেখা পাননি। কে জানে, এবার হয়তো সেই আক্ষেপও দূর হয়ে যাবে বিশ্বসেরা অলরাউন্ডারের।
ওয়ানডেতে সাকিবের শিকার যারা:
প্রতিপক্ষ- নিউজিল্যান্ড, ম্যাচ- ২১, উইকেট- ৩৫ জেমি হাউ: ১ পিটার ফুলটন: ১ রস টেলর: ৩ ড্যানিয়েল ভেট্টরি: ৪ কাইল মিলস: ২ স্কট স্টাইরিস: ১ জ্যাকব ওরাম: ১ পিটার ইনগ্রাম: ১ মার্টিন গাপটিল: ২ নিল ব্রুম: ২ ব্রেন্ডন ম্যাককালাম: ২ জেসি রাইডার: ১ গ্র্যান্ট ইলিয়ট: ৩ নাথান ম্যাককালাম: ২ অ্যারম রেডমন্ড: ১ ড্যারেল টাফি: ১ কেন উইলিয়ামসন: ১ লুক রনকি: ১ জেমস নিশাম: ১ কলিন মুর: ১ টম ল্যাথাম: ১ টিম সাউদি: ১ কোরি অ্যান্ডারসন: ১ মিচেল স্যান্টনার: ১ প্রতিপক্ষ- আয়ারল্যান্ড, ম্যাচ-১০, উইকেট- ১২ নিয়েল ও’ব্রায়েন: ৩ কেভিন ও’ব্রায়েন: ৪ কাইল ম্যাককালাম: ১ উইলিয়াম পোর্টারফিল্ড: ২ গ্যারি উইলসন: ১ অ্যান্ডি ব্যালবার্নি: ১ প্রতিপক্ষ- অস্ট্রেলিয়া, ম্যাচ- ৮, উইকেট- ৫ মাইকেল ক্লার্ক: ২ ডেভিড হাসি: ১ শেন ওয়াটসন: ১ ব্র্যাড হ্যাডিন:১ প্রতিপক্ষ- কেনিয়া, ম্যাচ- ৩, উইকেট- ৩ হিতেশ মোদি: ১ কলিন্স ওবায়া: ১ টমাস ওদোয়ো: ১ প্রতিপক্ষ- দক্ষিণ আফ্রিকা, ম্যাচ- ১৪, উইকেট- ১৩ মার্ক বাউচার: ১ হার্শেল গিবস: ১ জাস্টিন ওন্টন: ১ মার্ক বাউচার: ১ জ্যাক ক্যালিস: ১ মরনে ফন উইক: ১ হাশিম আমলা: ১ ফাফ দু প্লেসি: ২ ফারহান বেহারদিয়েন: ১ কুইন্টন ডি কক: ১ এইডেন মারক্রাম: ১ প্রতিপক্ষ: শ্রীলঙ্কা, ম্যাচ- ২২, উইকেট- ১৫ প্রতিপক্ষ- জিম্বাবুয়ে, ম্যাচ- ৪৫, উইকেট- ৭৪ এলটন চিগুম্বুরা: ৫
| প্রতিপক্ষ- পাকিস্তান, ম্যাচ- ১৫, উইকেট- ২১ শোয়েব মালিক: ১ নাসির জামশেদ: ১ মোহাম্মদ ইউসুফ: ১ শহীদ আফ্রিদি: ৩ কামরান আকমল: ১ ইমরান ফারহাত: ১ আসাদ শফিক: ২ ইউনুস খান: ১ উমর আকমল: ৩ হাম্মাদ আজম: ১ মিসবাহ উল হক: ১ সাঈদ আজমল: ১ আজহার আলী: ২ মোহাম্মদ রেজওয়ান: ২ প্রতিপক্ষ- ভারত, ম্যাচ- ১৭, উইকেট- ১৮ রাহুল দ্রাবিড়: ১ নয়ন মঙ্গিয়া: ১ বিরাট কোহলি: ৩ মহেন্দ্র সিং ধোনি: ২ রোহিত শর্মা: ১ বীরেন্দর শেবাগ: ১ রবিন উথাপ্পা: ১ চেতেশ্বর পুজারা: ২ উমেশ যাদব: ২ সুরেশ রায়না: ১ ঋদ্ধিমান সাহা: ১ শিখর ধাওয়ান: ২ প্রতিপক্ষ- ইংল্যান্ড, ম্যাচ- ১৩, উইকেট- ১৪ কেভিন পিটারসেন: ১ অ্যালিস্টার কুক: ২ লুক রাইট: ১ গ্রেম সোয়ান: ২ পল কলিংউড: ১ ক্রেইগ কিসওয়েটার: ১ মাইকেল হার্ডি: ১ আজমল শেহজাদ: ১ জোনাথন ট্রট: ১ জেসন রয়: ১ জশ বাটলার: ১ বেন ডাকেট: ১ প্রতিপক্ষ- আফগানিস্তান, ম্যাচ- ৬, উইকেট- ১৩ রহমত শাহ: ২ মোহাম্মদ শেহজাদ: ২ মোহাম্মদ নবী: ২ নাজিবউল্লাহ জাদরান: ১ মিউশি আশরাফ: ১ শাহবির নূরী: ১ নওরোজ মঙ্গল: ১ রশিদ খান: ১ আজগর আফগান: ১ সামিউল্লাহ শেনওয়ারী: ১ প্রতিপক্ষ- বারমুডা, ম্যাচ- ৩, উইকেট- ৩ অলিভার পিচার: ২ লিওনেল কান: ১ প্রতিপক্ষ- কানাডা, ম্যাচ- ১, উইকেট- ২ জিওফ বার্নেট: ১ জন ডেভিসন: ১ প্রতিপক্ষ- স্কটল্যান্ড, ম্যাচ- ৩, উইকেট- ৩ ডুগি ব্রাউন: ১ জন ব্লেইন: ১ মাজিদ হক: ১ প্রতিপক্ষ- ওয়েস্ট ইন্ডিজ, ম্যাচ- ১৭, উইকেট- ১৬
প্রতিপক্ষ- নেদারল্যান্ডস, ম্যাচ- ৩, উইকেট- ৩ এরিক শোয়ারজিনস্কি: ১ অ্যালেক্সি কারভেজ: ১ ওয়েসলি বারেসি: ১
|