সোফিয়া গার্ডেনসে টস জিতে ফিল্ডিং নিয়েছিল আফগানরা। কুশল পেরেরা ও দিমুথ করুণারত্নের ৯২ রানের উদ্বোধনী জুটিতে বড় স্কোরের আভাস দেয় শ্রীলঙ্কা। করুণারত্নে ৩০ রানে নবীর প্রথম শিকার হওয়ার পর লাহিরু থিরিমানের সঙ্গে কুশলের ৫২ রানের জুটিতে সেই সম্ভাবনা আরও বেড়ে যায়।
কিন্তু থিরিমানেকে ফিরিয়ে দুর্দান্ত এক ব্রেক থ্রু আনেন নবী। এক ওভারেই সাবেক আফগান অধিনায়ক তিন উইকেট নেন এক বলে করে বিরতি দিয়ে। ২২তম ওভারের দ্বিতীয় বলে থিরিমানে ২৫ রানে বোল্ড হওয়ার পর চতু্র্থ বলে কুশল মেন্ডিস (২) ও অ্যাঞ্জেলো ম্যাথুজকে (০) ফেরান নবী।
মাত্র ৩৬ রানের ব্যবধানে ৭ উইকেট হারিয়ে ধুঁকছে শ্রীলঙ্কা। সবশেষ ইনিংস সেরা ৭৮ রান করে কুশল আউট হওয়ার চার বল পর বৃষ্টি নামে।