ওভালে টস হেরে যায় বাংলাদেশ। প্রতিপক্ষ অধিনায়ক কেন উইলিয়ামসন টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। দিবারাত্রির এই ম্যাচে আগে ব্যাট করছে বাংলাদেশ।
দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারানো দলটি নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ। আর শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারিয়ে নিউজিল্যান্ড শুরু করেছিল বিশ্বকাপ। তারাও অপরিবর্তিত একাদশ নিয়ে খেলছে।
ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে গাজী টিভি, বিটিভি, মাছরাঙা টেলিভিশন ও স্টার স্পোর্টস ১।
বাংলাদেশ: মাশরাফি মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ড: কেন উইলিয়ামসন (অধিনায়ক), মার্টিন গাপটিল, কলিন মুনরো, রস টেলর, টম ল্যাথাম (উইকেটরক্ষক), জেমস নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।