কার্ডিফের আকাশে মেঘ থাকলেও আছে রোদবিশ্বকাপে প্রতিপক্ষের চেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি! ইংল্যান্ডের আসরে নামার আগেই বৃষ্টির বাগড়ায় পড়েছিল বাংলাদেশ। এবার মূল প্রতিযোগিতাতেও বৃষ্টির বাধায় পড়ার শঙ্কা জন্মেছে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে। যদিও কার্ডিফের আকাশের রোদ আশার আলো হয়েই ধরা দিচ্ছে।
আজ (শনিবার) বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড। কার্ডিফের এই ম্যাচের আগের দিন (শুক্রবার) সকাল থেকেই ছিল বৃষ্টি। সেই বৃষ্টিতে অনুশীলনও বাংলাদেশের অনুশীলনও হয়নি ঠিকঠাক। ম্যাচের দিনের আবহাওয়া অফিসের পূর্বাভাসও ভালো ছিল না। আবহাওয়া রিপোর্টে বলা হয়েছিল, শনিবারও কার্ডিফে দুপুর পর্যন্ত ভারি বর্ষণ আর বাতাসের বেগ থাকবে। তবে দুপুরের পর থেকে মেঘ কম থাকবে, বৃষ্টিও কমে আসবে।
কার্ডিফের আকাশে মেঘ থাকলেও আছে রোদযদিও শনিবার সকালের কার্ডিফের আবহাওয়া অন্যরকম। সকাল থেকেই রোদ দেখা যাচ্ছে এখানে। মাঝেমধ্যে সূর্য মেঘে ঢাকা পড়লেও বৃষ্টির সম্ভাবনা খুব একটা দেখা যাচ্ছে না। বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচে বৃষ্টির বাধা নিয়ে যে শঙ্কা ছিল, সেটা সকালের আবাহওয়ায় নেই বললেই চলে।
বাতাসের বেগ কার্ডিফে একটু বেশিই থাকে। আজও বাতাস আছে, তবে আকাশ পরিষ্কার থাকায় ম্যাচে তার প্রভাব পড়ার কথা নয়। অবশ্য কার্ডিফের আবহাওয়া নিয়ে আগে থেকে ধারণা করা সম্ভব নয়। এখানে একবার বৃষ্টি শুরু হলে সারা দিনে আর নাও থামতে হতে পারে। ওয়ার্ম-আপ ম্যাচে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ যার বড় উদাহরণ।
কার্ডিফের আকাশে মেঘ থাকলেও আছে রোদশনিবার সকাল থেকে কার্ডিফের আকাশে চলছে মেঘ-রোদ্দুরের খেলা। তাদের হার-জিতের ওপরই নির্ভর করছে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচের ভাগ্য!