ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে প্রশ্ন ছিল, ‘আজ বিশ্ব বাবা দিবসে আপনার অনুভূতি কী?’ জবাবে মাশরাফি বললেন, ‘বাবা দিবসে বিশ্বের সব বাবাকে শুভেচ্ছা। প্রত্যেক বাবাই চান, তার ছেলে-মেয়ে সফল হোক। কিন্তু ক্রিকেটে সাফল্য তো দোয়া কিংবা মন থেকে চাইলে হবে না। আমাদের ভালো খেলেই জিততে হবে।’
অবশ্য ক্যারিবীয়দের হারাতে বাবা-মায়েদের ‘সাহায্য’ও চান বাংলাদেশ অধিনায়ক, ‘আমি নিশ্চিত, আমাদের ভালো পারফরম্যান্সের জন্য, বাংলাদেশের জয়ের জন্য আমাদের বাবা-মায়েরা মন থেকে দোয়া করছেন। আশা করি, কাল ভালো খেলতে পারবো, জিতে সব বাবা-মায়ের আশা পূরণ করতে পারবো।’