আবারও ব্যাট হাতে ব্যর্থ তামিম

ব্যাট হাতে আবারও ব্যর্থ তামিমশ্রীলঙ্কার ছুড়ে দেওয়া ২৯৫ রানের লক্ষ্যে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ব্যাট করছে বাংলাদেশ। ২ ওভারে ১ উইকেটে তাদের স্কোর ৫ রান।

অধিনায়ক তামিম ইকবালের সিরিজটা খুবই বাজে গেলো। আগের দুটিতে শূন্য ও ১৯ রান করা এই ওপেনার শেষ ম্যাচে করলেন মাত্র ২ রান। ইনিংসের দ্বিতীয় ওভারে কাসুন রাজিথার বলে কুশল পেরেরার গ্লাভসে ধরা পড়েন। এনামুল হকের সঙ্গে তার উদ্বোধনী জুটি ছিল মাত্র ৪ রানের। তিন ম্যাচে মাত্র ২১ রান করে সিরিজ শেষ করলেন তামিম।

হোয়াইটওয়াশ এড়াতে বাংলাদেশের চাই ২৯৫ রান

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কার কাছে হোয়াইটওয়াশ এড়াতে বাংলাদেশকে করতে হবে ২৯৫ রান। কলম্বোর আর প্রেমাদাসায় ডেথ ওভারে ঝড় তুলে স্বাগতিকরা ৮ উইকেটে করেছে ২৯৪ রান। শেষ ১০ ওভারে তারা করেছে ১০৬ রান।

অ্যাঞ্জেলো ম্যাথুজের ৮৭ রানের ইনিংস সেরা পারফরম্যান্সে শ্রীলঙ্কা চ্যালেঞ্জিং স্কোর গড়ে। এছাড়া কুশল মেন্ডিসের ৫৪ রান ছিল কার্যকরী।

বাংলাদেশের পক্ষে সৌম্য সরকার ও শফিউল ইসলাম সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন।