ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ হবে ৪, ৬ ও ৮ অক্টোবর চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ১১, ১২ ও ১৪ অক্টোবর অনুষ্ঠেয় টি-টোয়েন্টি সিরিজের ভেন্যু কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।
প্রায় এক সপ্তাহ ধরে চট্টগ্রামে অনুশীলন করছেন নারী ক্রিকেটাররা। সোমবার ঘোষিত দলে রাখা হয়েছে অভিজ্ঞ ক্রিকেটার রুমানা আহমেদ ও নিগার সুলতানাকে। তবে প্রথম ওয়ানডে খেলেই বিগ ব্যাশ লিগ খেলতে অস্ট্রেলিয়ার পথে রওনা হবেন দুজনে। তাদের জায়গা নেবেন মমতা হেনা হাসনাত ও ফারিহা ইসলাম তৃষা।
বাংলাদেশ নারী ‘এ’ দল: শায়লা শারমিন (অধিনায়ক), নুজহাত টুম্পা, সানজিদা ইসলাম, শারমিন আক্তার সুপ্তা, রিতু মনি, মোর্শেদা খাতুন, রুমানা আহমেদ, নিগার সুলতানা, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, খাদিজা তুল কুবরা, সুরাইয়া আজমিম, পূজা চক্রবর্তী, সোবহানা মোস্তারি, ফারজানা হক পিংকি, মমতা হেনা হাসনাত ও ফারিহা ইসলাম তৃষা।