লাহোরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪৮ বলে ৭৭ রান করেন ভানুকা। আগের ম্যাচ দিয়ে তার হয়েছিল আন্তর্জাতিক অভিষেক। তৃতীয় ও শেষ ম্যাচে ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টিতে ৪৮ বলে ৭৮ রান করে দলকে জেতান ওশাডা। অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের ওপর ভরসা রাখলেন নির্বাচকরা। এই তিন ম্যাচের সিরিজের আরেক হাফসেঞ্চুরিয়ান দানুশকা গুনাথিলাকাও জায়গা করে নিয়েছেন।
তিন ম্যাচ সিরিজের প্রথমটি হবে অ্যাডিলেডে ২৭ অক্টোবর। বাকি দুটি ম্যাচ ৩০ অক্টোবর ও ১ নভেম্বর ব্রিসবেন ও মেলবোর্নে।
শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দল: লাসিথ শালিঙ্গা (অধিনায়ক), কুশল পেরেরা, কুশল মেন্ডিস, দানুশকা গুনাথিলাকা, আভিস্কা ফার্নান্ডো, নিরোশান ডিকবেলা (উইকেটরক্ষক), দাসুন শানাকা, শেহান জয়াসুরিয়া, ভানুকা রাজাপক্ষ, ওশাডা ফার্নান্ডো, ওয়ানিন্দু হাসারাঙ্গা, লাকশান সান্দাকান, নুয়ান প্রদীপ, লাহিরু কুমারা, ইসুরু উদানা ও কাসুন রাজিথা।