ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

ইমার্জিং এশিয়া কাপের চ্যাম্পিয়ন পাকিস্তানইমার্জিং এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের দেওয়া ৩০২ রানের লক্ষ্য পূরণে ব্যর্থ বাংলাদেশ। ৭৭ রানে হেরে শিরোপার স্বপ্ন ভেঙে গেলো স্বাগতিকদের।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নেয় বাংলাদেশ। রোহেল নাজিরের সেঞ্চুরি ও ইমরান রফিকের হাফসেঞ্চুরিতে ৬ উইকেটে ৩০১ রান করে। লক্ষ্যে নেমে সুবিধা করতে পারেননি স্বাগতিক ব্যাটসম্যানরা। ৪৩.৩ ওভারে ২২৪ রানে অলআউট হয় বাংলাদেশ।

আগে ব্যাট করতে নেমে ৪১ রানে ২ উইকেট হারালেও ইমরান ও নাজিরের ১১৭ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। ইমরান ৬২ রানে আউট হলে নাজিরের সঙ্গে সৌদ শাকিল ৮৫ রানের আরেকটি শক্ত জুটি গড়ে তারা।

হাফসেঞ্চুরি থেকে এক রান দূরে থাকতে আউট হন মেহেদী হাসান১১১ বলে ১২ চার ও ৩ ছয়ে ১১৩ রান করে আউট হন নাজির। অধিনায়ক শাকিলের ব্যাটে আসে ৪২ রান।

বাংলাদেশের পক্ষে সুমন খান সর্বোচ্চ ৩ উইকেট নেন। দুটি পান হাসান মাহমুদ।

টুর্নামেন্টের তিন ফিফটির মালিক সৌম্য সরকার (১৫) দলীয় ২৩ রানে বিদায় নেন। এরপর নাজমুল হোসেন শান্ত (৪৬), আফিফ হোসেন (৪৯) ও মেহেদী হাসান (৪২) ছাড়া আর কোনও ব্যাটসম্যান উপযুক্ত ইনিংস খেলতে না পারার মাশুল দিতে হয় স্বাগতিকদের।

হাসান মাহমুদকে আউট করে জয় নিশ্চিত করে পাকিস্তানপাকিস্তানের পক্ষে মোহাম্মদ হাসনাইন সর্বোচ্চ ৩ উইকেট নেন। দুটি করে পান খুশদিল শাহ ও সাইফ বদর।

সিরিজের সেরা খেলোয়াড় হয়েছেন সৌম্য। ম্যাচসেরা হয়েছেন নাজির।