হ্যামস্ট্রিং চোটে মাঠের বাইরে মাহমুদউল্লাহ

হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠের বাইরে চলে যাচ্ছেন মাহমুদউল্লাহকলকাতা টেস্টে ভারতের বিপক্ষে ২৪১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস খেলতে নেমেছে বাংলাদেশ। দ্বিতীয় দিনের শেষ সেশনে তারা ১৯ ওভারে ৪ উইকেটে ৮২ রান করেছে।


১৯তম ওভারের তৃতীয় বলে দৌড়ে একটি রান নিতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন মাহমুদউল্লাহ। মাঠেই প্রাথমিক চিকিৎসায় স্বস্তিবোধ না করায় মাঠের বাইরে চলে যান এই ডানহাতি ব্যাটসম্যান। ৪১ বলে ৭ চারে ৩৯ রানে রিটায়ার্ড হার্ট হন তিনি। আহত হওয়ার আগে মুশফিকের সঙ্গে তার জুটি ছিল ৬৯ রানের।
মুশফিক-মাহমুদউল্লাহ জুটির ‘ফিফটি’
মাত্র ১৩ রানে ৪ উইকেট হারানোর পর দুই অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহর ব্যাটে প্রতিরোধ গড়ে বাংলাদেশ। দুজনের জুটি পঞ্চাশ ছোঁয়।
দ্বিতীয় ইনিংসেও বিপদে বাংলাদেশ
শেষ সেশনের দ্বিতীয় বলে আরও একটি উইকেটের পতন। মাত্র ৯ রানে তৃতীয় উইকেট হারিয়ে দ্বিতীয় ইনিংসেও বিপদে বাংলাদেশ। ৬ রান করে তিনি উমেশ যাদবের শিকার হন মোহাম্মদ সামিকে ক্যাচ দিয়ে।
পরের ওভারে ইশান্ত শর্মা তার তিন নম্বর উইকেট তুলে নেন। ইমরুল কায়েস ১৫ রান করে স্লিপে বিরাট কোহলির ক্যাচ হন। ১৩ রানে ৪ উইকেট নেই বাংলাদেশের।
২ উইকেট হারিয়ে চা বিরতিতে বাংলাদেশ
ইশান্ত শর্মার প্রথম দুই ওভারে মাত্র ২ রানে সাদমান ইসলাম ও মুমিনুল হক বিদায় নেন। ইমরুল কায়েস ও মোহাম্মদ মিঠুন ক্রিজে থেকে চা বিরতিতে যায় বাংলাদেশ। এই সময় সফরকারীদের রান ছিল ২ উইকেটে ৭ রান।
‘ডাক’ মারলেন সাদমান-মুমিনুল
বাংলাদেশ প্রথম ইনিংসে করেছিল ১০৬ রান। জবাবে ভারত ৯ উইকেটে ৩৪৭ রানে ইনিংস ঘোষণা করে। ২৪১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস খেলতে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। মাত্র ২ রানে ২ উইকেট হারায় তারা।
প্রথম ওভারে ইশান্ত শর্মার বলে এলবিডাব্লিউ হন সাদমান ইসলাম। রিভিউ নিয়েও লাভ হয়নি। ডাক মেরে বিদায় নেন। ভারতের ডানহাতি পেসার পরের ওভারে ফেরান মুমিনুল হককে। বাংলাদেশের অধিনায়কের ব্যাটে লেগে বল সহজে ঋদ্ধিমান সাহার গ্লাভসে ধরা পড়ে। গোলাপি বলের দুই ইনিংসে শূন্য রানে আউট হলেন মুমিনুল। প্রথম বাংলাদেশি অধিনায়ক হিসেবে ভারতের বিপক্ষে এই লজ্জার রেকর্ড গড়লেন তিনি।