টস হেরে ব্যাটিংয়ে নামা আগমণী ক্রীড়া চক্র ৩৩.২ ওভারে অলআউট হয় মাত্র ৮৩ রানে। শাফি ১৫, শিপন ১৫, ওয়াজকুরনি ১০ ও শ্রাবণ করেন ১০ রান। সূত্রাপুর স্পোর্টিং ক্লাবের ফিরোজ ৩টি ও সাগর নেন ২ উইকেট।
সহজ লক্ষ্যে পৌঁছাতে মোটেও বেগ পেতে হয়নি সূত্রাপুর স্পোর্টিং ক্লাবকে। ১৩.৫ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে তারা। দলের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন শুভ। আর নূর-ইসলামের ব্যাট থেকে আসে ৩১ রান। আগমণীর বোলার আরিফ ও রবিউল পান একটি করে উইকেট। ম্যাচসেরা হয়েছেন সূত্রাপুরের ফিরোজ।
উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন জেলা ক্রীড়া সংস্থা সহ-সভাপতি নুরুল আলম টুটুল, কার্যনির্বাহী সদস্য ইমদাদুল হক, জামিলুর রহমান জামিল, মাহফুজুল ইসলাম, আল রাজী জুয়েল, আলাউদ্দিন, দিলুরুবা আমিনা আক্তার, জাকিয়া সুলতানা আলেয়া ও ডিস্ট্রিক্ট ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি খাজা আবু হায়াত হিরু।