‘টস’কে না বললেন লেম্যান!

lehmannটেস্ট ক্রিকেটকে আরও জনপ্রিয় করতে ‘টস’ বাদ দিতে বললেন অস্ট্রেলিয়ান কোচ ড্যারেন লেম্যান। তিনি বলেছেন, ‘আমার মনে হয় ক্রিকেটে একটি বিষয় নতুন করে আসা উচিত। আর সেটা হলো প্রতিপক্ষকেই খেলার আগে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়া।’
টস বিষয়টি বাদ দিলে ফলটা কী হতে পারে সেটাও বলে দেন লেম্যান। তিনি বলেন, ‘আমার মনে হয় এরফলে স্বাগতিক দলের নিজের মতো উইকেট বানানোর বিষয়টি বন্ধ হবে।’  
ইতোমধ্যে টস বিষয়টি বাদ দিতেই পরীক্ষামূলক কাজ শুরু করে দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। আর এমসিসির ওয়ার্ল্ড ক্রিকেট কমিটিও বিষয়টি নিয়ে নিজেদের উদ্বিগ্ন হওয়ার বিষয়টি জানিয়েছে। সেখানে তারা দাবি করে টেস্ট ক্রিকেটে পিচের ক্ষেত্রে স্বাগতিকদের সুবিধা নেওয়ার প্রবণতা খুব বেশি লক্ষ্যণীয়। আর এজন্যই কাউন্টি চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় বিভাগে পরের বছর পরীক্ষামূলকভাবে টস ছাড়া খেলার সিদ্ধান্ত নিয়েছে ইসিবি।
সিদ্ধান্ত অনুযায়ী সফরকারী দলকে শুরুতে ফিল্ডিংয়ের সুবিধা দেওয়া হবে। যদি তারা সেটা না মানেন তখনই ‘টস’ করে খেলা শুরু করা হবে।
ইতোমধ্যেই টস বিষয়টি বাতিলের পক্ষে কথা বলেছেন সাবেক অসি অধিনায়ক রিকি পন্টিং, স্টিভ ওয়াহ এবং মাইকেল হোল্ডিং।

উল্লেখ্য, ৬ বছর আগে এই এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটিই টেস্টকে জনপ্রিয় করতে দিবা রাত্রির টেস্ট খেলার বিষয়টিতে জোর দিয়েছিল। যার ফলশ্রুতিতে ঐতিহাসিক গোলাপী বলের টেস্টে কিছুদিন আগে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। ইতিহাসের প্রথম এই দিবারাত্রির টেস্টে অস্ট্রেলিয়া ৩ উইকেটে হারায় কিউইদের।

/এফআইআর/