উইকেটের সাহায্য নিয়েই আল আমিনের সাফল্য

A13T0065বরিশাল বুলসের পেসার আল আমিন হোসেন বোলিংয়েই শুরুতেই লণ্ডভণ্ড হয়ে যায় রংপুর রাইডার্সের ব্যাটিং লাইনআপ। বৃহস্পতিবার আল আমিন ৪ ওভার বল করে ৩০ রান খরচায় নিয়েছেন ৪টি উইকেট। এমন বোলিংয়ের পর ম্যাচ সেরার পুরস্কারও পেয়েছেন তিনি। নিয়েছেন সাকিব-সৌম্যর মতো গুরুত্বপূর্ণও উইকেটও।
ম্যাচ সেরা হয়ে সংবাদ সম্মেলনে এসে নিজের বোলিংয়ের চেয়ে উইকেটের ভূমিকার কথা বেশি বলছেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আসলে উইকেট থেকে অনেক সাহায্য পেয়েছি। উইকেট ভেজা ছিল। পরিকল্পনা ছিল লাইন লেন্থে বল করলে ভালো কিছু সম্ভব। ওভাবেই পরিকল্পনা করেছি।’
তিনি আরও যোগ করেন, সাকিব-সৌম্য দুজনই ইনফর্ম ব্যাটসম্যান। তাদের উইকেট নেওয়ার ক্ষেত্রে আমি ক্রেডিট দেব উইকেটের। উইকেট থেকে সাহায্য পেয়েছি।
নিজের বোলিং ভ্যারিয়েশন নিয়ে সন্তুষ্ট এই পেসার। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘টি-টোয়েন্টি টুর্নামেন্টে ভ্যারিয়েশন ঠিক আছে। প্রথম ছয় ওভার ভালো বোলিং হলে উইকেট পাওয়ার সম্ভাবনা থাকে। কারণ ব্যাটসম্যানরা এ সময়ে রান করার চেষ্টা করে, তখন ভুল করার প্রবণতাও থাকে বেশি। আমি ব্যক্তিগতভাবে মনে করি প্রথম ছয় ওভারে যদি টপ অব লেন্থে হিট করা যায় তাহলে উইকেট পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমি এটাই চেষ্টা করছি। ’

/আরআই/এমআর/