একি কাণ্ড দিলশানের!

dilshanচিটাগং ভাইকিংসের দেওয়া ১৩৭ রানের লক্ষ্যে তখন ব্যাট করছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ইনিংসের দ্বিতীয় ওভার। বল করছিলেন তাসকিন আহমেদ। ব্যাটিংয়ে ইমরুল কায়েস। কাভার পয়েন্টে বলটা ঠেলে দিয়ে এক রান বের করে নিতে গিয়েছিলেন ইমরুল। অপরপ্রান্ত থেকে আহমেদ শেহজাদ ফিরিয়ে দেন তাকে। ততক্ষণে ফিল্ডিং করে দিলশান থ্রো করেছিলেন স্টাম্পের দিকে। বল স্টাম্পে লাগেনি, চিটাগংয়ের কোনও ফিল্ডার ধরতেও পারেনি। বল চলে যায় সীমানার দিকে।
এবার ওভার থ্রোয়ে রান নিতে ছোটেন দুই ব্যাটসম্যান। উইকেটকিপার এনামুল হক তখন বলের দিকে ছুটছিলেন। আর স্টাম্পসের কাছে বল ধরতে ছুটে আসছিলেন দিলশান। রান নিতে ছোটার সময় দিলশানের সঙ্গে ধাক্কা লাগে ইমরুলের। নড়ে যাওয়া ইমরুল এরপরই দিলশানের পায়ের সঙ্গে ভূপাতিত উইকেটে। ততক্ষণে এই প্রান্তে ছুটে এসেছেন শেহজাদও। দুই ব্যাটসম্যানই এক প্রান্তে, অপরপ্রান্তে বেলস ভেঙে রান আউটের উল্লাসে মাতে চিটাগং।
সেই উল্লাসে আপত্তি তুললেন ইমরুল ও শেহজাদ। আর আম্পায়াররাও সিদ্ধান্তটা তৃতীয় আম্পায়ারের হাতে ছেড়ে দেন। তৃতীয় আম্পায়ার ক্রিকেটের ভাষায় ফাউলের দায়ে ভাইকিংসকে ৫ রান জরিমানা করেন। ওই বলটাকে আম্পায়াররা ‘ডেড’ ঘোষণা করে। আর যে ১ রান নিতে গিয়ে বিপত্তি, সেই একটি রানও দেওয়া হয়েছে পেনাল্টি ৫ রানের সঙ্গে।

/এমআর/