জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাহমুদউল্লাহ ও লেন্ডল সিমন্সের ঝড়ো হাফসেঞ্চুরি বড় সংগ্রহ দাঁড় করায় চট্টগ্রাম। ওপেনিংয়ে সিমন্স ৩৬ বলে ৫ চার ও ৪ ছক্কায় খেলে যান ৫৭ রানের ঝলমলে ইনিংস। আগ্রাসী ব্যাটিংয়ে এই ক্যারিবিয়ানকেও ছাড়িয়ে যান মাহমুদউল্লাহ। চট্টগ্রামের অধিনায়ক মাত্র ২৮ বলে ৫ বাউন্ডারি ও ৪ ছক্কায় করেন ৫৯ রান। ইমরুল কায়েস ২৪ বলে ৪০ ও চ্যাডউইক ওয়ালটন ১৮ বলে ২৭* রান করলে বিশাল সংগ্রহ দাঁড় করায় চট্টগ্রাম।
কঠিন এই লক্ষ্যে মুমিনুল হকের ৩৫ বলে ৫২ ও থিসারা পেসেরার ২৭ বলে ৪৭ রানের ইনিংসে ২০০ ছাড়ায় ঢাকাও। যদিও হার ঠেকাতে পারেনি মাশরাফি মুর্তজারা। অধিনায়ক মাশরাফি ৬ বলে ১ চার ও ৩ ছক্কায় খেলেন ২৩ রানের ঝড়ো ইনিংস।