বিকেল সাড়ে ৫টার দিকে গেইলকে বহন বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেমিফাইনালের আগে বরিশালের হয়ে সব ম্যাচই খেলবেন তিনি। এমনকি বরিশাল বুলস সেরা চারে উঠলে বাকি ম্যাচগুলোও খেলবেন গেইল।
উল্লেখ্য, ক্রিস গেইল বিপিএলের প্রথম সেঞ্চুরি পেয়েছিলেন বিপিএল-১ এর প্রথম ম্যাচেই। করেছিলেন ৪৪ বলে অপরাজিত ১০১। প্রথম ম্যাচের ওই শতকের পর সেবারই ঢাকা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে করেছিলেন ৬১ বলে ১১৬। এরপর দ্বিতীয় বিপিএলে ম্যাচের মাত্র কয়েক ঘণ্টা আগে ঢাকায় পা রেখে ঢাকা গ্ল্যাডিয়টর্সের হয়ে করেছিলেন ৫১ বলে ১১৪। বিপিএলের আগের ২ আসর মিলিয়ে মাত্র ৬ ম্যাচ খেলেই গেইল করেছেন ৩টি শতক! বিপিএলে ৬ ম্যাচে গেইলের রান ৪০২, গড় ১০০.৫০ আর স্ট্রাইক রেট ১৯৬.০৯। ৬ ইনিংসে ছক্কা মেরেছেন ৩৮টি!
/এমআর/