সুখবরটা শোনার পরদিন ফেসবুকে সাকিব লিখেছেন, ‘দশকসেরা ওয়ানডে দলে অন্তর্ভুক্ত করায় উইজডেনের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। ক্রিকেট মাঠে আমার প্রচেষ্টাকে স্বীকৃতি দেওয়ায় উইজডেনকে বিনীতভাবে ধন্যবাদ জানাই। আশা করি, আরও আবেগ আর উৎসাহ নিয়ে পরিশ্রম করতে পারবো।’
নিষিদ্ধ হলেও সাকিবকে দশকসেরা ওয়ানডে দলে রাখতেই হতো উইজডেনকে। ২০০৯ ২০১৯ পর্যন্ত ১০ বছরে ১৩১ ওয়ানডেতে ৩০.১৫ গড়ে ১৭৭টি উইকেট নিয়েছেন তিনি। এই সময়ে সাকিবই স্পিনারদের মধ্যে সফলতম। ব্যাট হাতেও সাফল্য পেয়েছেন, ৩৮.৮৭ গড়ে তার রান ৪ হাজার ২৭৬।
তবে সবার প্রত্যাশাকে ছাপিয়ে গেছেন এ বছরের বিশ্বকাপে। ইংল্যান্ডের মাটিতে পঞ্চম বিশ্বকাপে দুটি সেঞ্চুরিসহ সাকিব তৃতীয় সর্বোচ্চ ৬০৬ রান করেছেন ৮৬.৫৭ গড়ে।
এমন দুর্দান্ত পারফরম্যান্সকে কী স্বীকৃতি না দিয়ে পারা যায়!