আজ বুধবার শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামের ফাইনালে জয়ী দল ২ উইকেটে হারিয়েছে কিংস ইলেভেন সিল্কসিটিকে। টস হেরে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১২৫ রান করে জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের দল সিল্কসিটি। জবাবে ১৮.৫ ওভারে ৮ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় রাজশাহী ফাইটার।
খেলা শেষে পুরস্কার বিতরণ করেন ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জীব ভাটি। এসময় মাস্টার ক্রিকেট কার্নিভালের আহ্বায়ক খালেদ মাসুদ পাইলট উপস্থিত ছিলেন। ১৩ রান ও ৭ রানে ২ উইকেট নিয়ে ম্যান অফ দ্য ফাইনাল হয়েছেন ফাইটার রাজশাহীর নান্টু। মোট ১০ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারী নর্দার্ন টাইটান দলের মঞ্জু এবং ২২১ রান ও ৮ উইকেট নিয়ে সেরা ব্যাটসম্যান ও সেরা অলরাউন্ডার নির্বাচিত হয়েছেন ফাইটার রাজশাহীর আইকন খেলোয়াড় টনি।