উইজডেনের এই দলে আরেকটি বিস্ময়, ভারত থেকে আছেন শুধু বিরাট কোহলি। তবে অধিনায়ক হিসেবে নন, নেতৃত্বে অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ। ব্যাট আর গ্লাভস হাতে সফল মহেন্দ্র সিং ধোনির জায়গা হয়নি। উইকেটকিপার ইংল্যান্ডের জস বাটলার।
তবে সবচেয়ে বড় চমক সাকিবের অনুপস্থিতি এবং নবীর অন্তর্ভুক্তি। গত ১০ বছরে ৬৫ টি-টোয়েন্টি খেলে ১,৪৩৮ রান করার পাশাপাশি ৭৯ উইকেট নিয়েছেন সাকিব। এই সময়ে ৭৫ টি-টোয়েন্টিতে নবীর রান ১,৩১৬ আর উইকেট ৬৯টি।
এই দলে অস্ট্রেলিয়ান তিনজন। ভারত, ইংল্যান্ড আর আফগানিস্তান থেকে আছেন দুজন করে। বাকি দুজন নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার।
উইজডেনের দশকসেরা টি-টোয়েন্টি একাদশ:
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), কলিন মানরো, বিরাট কোহলি, শেন ওয়াটসন, গ্লেন ম্যাক্সওয়েল, জস বাটলার (উইকেটকিপার), মোহাম্মদ নবী, ডেভিড উইলি, রশিদ খান, জশপ্রীত বুমরা, লাসিথ মালিঙ্গা।