নতুন বছরে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের সঙ্গে টেস্ট

নতুন বছরে ব্যস্ত সময় কাটবে ক্রিকেটারদেরআন্তর্জাতিক ক্রিকেটে গত বছরটি একেবারেই ভালো কাটেনি বাংলাদেশের। তিন সংস্করণ মিলিয়ে সাফল্যের চেয়ে ব্যর্থতার পাল্লা ভারী। গত বছর ১৮টি ওয়ানডে খেলে বাংলাদেশ জিতেছে মাত্র সাতটি ম্যাচে। যদিও টি-টোয়েন্টিতে তুলনামূলক ভালো করেছে লাল-সবুজ জার্সিধারীরা। এই সংস্করণে ৭ ম্যাচের চারটিতে জিতেছে বাংলাদেশ। অন্যদিকে ৫ টেস্টের সবগুলোতেই হার মেনেছে বাংলাদেশ।

বাংলাদেশের একমাত্র সাফল্য ত্রিদেশীয় সিরিজের শিরোপা। এ বাদে উল্লেখযোগ্য আর কোনও সাফল্য নেই। পুরোনো বছর শেষ হয়ে গেলেও পেছনে তাকানোর সময় নেই ক্রিকেটারদের। কেননা নতুন বছরে থাকছে আরও বেশি চ্যালেঞ্জ। বিপিএলের পর পরই পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে শুরু হবে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেট।

২০২০ সালে বাংলাদেশের আন্তর্জাতিক সূচি:-

জানুয়ারি-ফেব্রুয়ারি: পাকিস্তানের সঙ্গে ২ টেস্ট ও ৩ টি-টোয়েন্টি (অ্যাওয়ে সিরিজ)

ফেব্রুয়ারি: অস্ট্রেলিয়ার সঙ্গে ২ টেস্ট (হোম সিরিজ)

মার্চ: জিম্বাবুয়ের বিপক্ষে ১ টেস্ট ও ৫ টি-টোয়েন্টি (হোম সিরিজ)

মে-জুন: আয়ারল্যান্ডের সঙ্গে ১ টেস্ট, ৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি ম্যাচ (অ্যাওয়ে সিরিজ)

জুলাই-আগস্ট: শ্রীলঙ্কার বিপক্ষে ৩ টেস্ট (অ্যাওয়ে সিরিজ)

আগস্ট-সেপ্টেম্বর: নিউজিল্যান্ডের বিপক্ষে ২ টেস্ট (হোম সিরিজ)

সেপ্টেম্বর: এশিয়া কাপ (পাকিস্তান)

অক্টোবর: নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ টি-টোয়েন্টি (অ্যাওয়ে সিরিজ)

নভেম্বর: আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ (অস্ট্রেলিয়া)

ডিসেম্বর: শ্রীলঙ্কার বিপক্ষে ৩ টি ওয়ানডে (হোম সিরিজ)