ডিআরএস বিতর্ক: থার্ড আম্পায়ারের দায়িত্বে নেই নাইজেল লং

longঅস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মধ্যকার টেস্ট সিরিজে বিতর্ককে উস্কে দিয়ে ভালোই বিপদে পড়েছেন আম্পায়ার নাইজেল লং। ডিআরএস নিয়ে বিতর্কিত সিদ্ধান্ত দেওয়ায় শ্রীলঙ্কা-নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্টে তাকে থার্ড আম্পায়ার হিসেবে রাখছে না আইসিসি।  
আইসিসি তাকে থার্ড আম্পায়ার হিসেবে তালিকায় রাখলেও বিতর্কের কারণে অন ফিল্ড আম্পায়ার হিসেবে রাখছে।  
শ্রীলঙ্কা-নিউজিল্যান্ডের মধ্যকার দুই টেস্টের সিরিজে লংয়ের সঙ্গী হিসেবে দায়িত্ব পালন করবেন রিচার্ড ক্যাটেলবোরো এবং পল রিফেল। ক্যাটেলবোরো দ্বিতীয় টেস্টে থার্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন। দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৮ ডিসেম্বর থেকে।  
উল্লেখ্য, অ্যাডিলেডে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মধ্যকার দিবা রাত্রির টেস্টের দ্বিতীয় দিনে চা বিরতির পরে নিউজিল্যান্ডের অভিষিক্ত স্পিনার মিচেল স্যান্টনারের একটি বলে সুইপ খেলতে গিয়েছিলেন নাথান লায়ন। কিন্তু বলটি ব্যাটের পেছনের অংশে হাওয়া লাগিয়ে লায়নের কাঁধ স্পর্শ করে চলে যায় প্রথম স্লিপে। কিউইরা প্রথম দিকে আবেদন করলেও সেটি নাকচ করে দেন অন ফিল্ড আম্পায়ার এসরবি। এরপরও দমে যাননি ব্রেন্ডন ম্যাককালাম। রিভিউ নিলে আম্পায়ার নাইজেল লং প্রায় পাঁচ মিনিট ধরে এর রিপ্লে দেখেন। হট স্পটে অবশ্য বল লায়নের ব্যাট ছুঁয়ে যাওয়ার হালকা ছাঁপ দেখা গেলেও স্নিকোমিটার ও ক্যামেরা অ্যাঙ্গেলে সেভাবে কিছু ধরা পড়েনি। তাই রিভিউতেও নট আউট ঘোষণা করেন থার্ড আম্পায়ার লং।
এই সিদ্ধান্তের পরই বিতর্ক ছড়ায়। যার সমালোচনা করেন টেলিভিশন ধারাভাষ্যকার ও সাবেক ক্রিকেটাররা। এমনকি নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম, রস টেলর ও কোচ মাইক হেসনও তীব্র প্রতিক্রিয়া জানান।    

/এফআইআর/