অবসরে জন মুনি

moneyআন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আয়ারল্যান্ড অলরাউন্ডার জন মুনি। তিনটি বিশ্বকাপে খেলা আয়ারল্যান্ডের চার ক্রিকেটারের এক ক্রিকেটার মুনি সর্বশেষ অক্টোবরে ইন্টার কন্টিনেন্টাল কাপে নিজ দেশের হয়ে খেলেছেন।
গত বছর বিষণ্নতার সঙ্গে নিজের যুদ্ধের কথা জানিয়ে আলোচনার সৃষ্টি করেছিলেন। কিন্তু  সেই যুদ্ধে নিজেকে সামাল দিয়েই বিশ্বকাপে আইরিশদের হয়ে খেলেছিলেন।
বিদায় নেওয়ার আগে মুনি নিজেকে পরিবার ও ব্যবসার সঙ্গে সম্পৃক্ত রাখার কথা জানিয়ে বলেছেন, ‘আয়ারল্যান্ডের সবুজ জার্সিতে দুর্দান্ত একটি ক্যারিয়ার শেষ করতে যাচ্ছি। আমি মনে করছি এটাই সঠিক সময়। এই মুহূর্তে আমি নিজের জিম এবং ব্যক্তিগত ট্রেনিং ব্যবসা নিয়েই ভাবতে চাচ্ছি।’
মুনি আয়ারল্যান্ডের হয়ে ৬৪টি ওয়ানডে এবং ২৭ টি-টোয়েন্টি খেলেছেন। এছাড়া ২০১১ সালের বিশ্বকাপে বেঙ্গালুরুতে ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ভূমিকা রেখেছিলেন। ওই ম্যাচে ৩০ বলে ৩৩ রান করেছিলেন। এই জয় ১৯৯৪ সালে বিশ্বকাপ ফুটবলে আয়ারল্যান্ডের ইতালি বধের মতোই আলোড়ন তুলেছিল। এমনকি এই জয় ক্রিকেটে সহযোগী দেশগুলোর প্রতি সমর্থন আদায়ে অন্যতম ভূমিকা রেখেছিল।   

/এফআইআর/