সিএ নিশ্চিত করেছে, খেলার প্রস্তুতি নিচ্ছেন ওয়ালশ। তাতে গিলক্রিস্ট একাদশের কোচ হবেন বর্তমান অস্ট্রেলিয়া অধিনায়ক টিম পেইন। সাবেক ভারতীয় ক্রিকেটার শচীন টেন্ডুলকার পন্টিং একাদশের কোচ। ম্যাচটি খেলার কথা হওয়া ছিল শনিবার সিডনিতে। কিন্তু আবহাওয়ার পূর্বাভাসে সিদ্ধান্ত পাল্টাতে বাধ্য হয়েছে সিএ। ওই দিন বিগ ব্যাশ লিগের ফাইনাল, ম্যাচটির ভেন্যু সিডনির পিচ ও আউটফিল্ডের অবস্থা ভালো রাখতে পন্টিং-গিলক্রিস্টদের ম্যাচ একদিন পেছানো হয়েছে।
আগামী রবিবার ৯ ফেব্রুয়ারি দাতব্য ম্যাচটি হবে মেলবোর্নের জাংশন ওভালে। পন্টিংয়ের প্রতিপক্ষ অধিনায়ক হিসেবে থাকার কথা ছিল শেন ওয়ার্নের। কিন্তু সাবেক লেগ স্পিনারের পূর্বনির্ধারিত কাজ থাকায় খেলবেন না। ওয়ার্নের কাছ থেকে অধিনায়কত্ব বুঝে নিয়েছেন গিলক্রিস্ট।
১০ ওভারের ম্যাচে পাওয়ার প্লে হবে ৫ ওভারের। প্রথম বলেই ব্যাটসম্যানরা আউট হলেও খেলতে পারবেন। একজন বোলারকে দিয়ে যত খুশি ওভার বল করানো যাবে। ফিল্ডারদেরও ইচ্ছামতো বদলি ওঠানো-নামানো যাবে। ইনিংস চলার সময়ই বদলি ব্যাটসম্যান নামানো যাবে।