নাসিমের হ্যাটট্রিকে বিপদে বাংলাদেশ

নাসিম শাহর হ্যাটট্রিকরাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। ৪১ ওভারে ৫ উইকেটে তাদের রান ১২৪।



৫৩ রানের মধ্যে দুই ওপেনার সাইফ হাসান ও তামিম ইকবাল বিদায় নেন। নাজমুল হোসেনের সঙ্গে অধিনায়ক মুমিনুল হক প্রতিরোধ গড়েছিলেন। কিন্তু নাসিম শাহ অষ্টম ওভার বল হাতে নিতেই ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং অর্ডার।
হ্যাটট্রিক করেন পাকিস্তানের ডানহাতি পেসার। চতুর্থ ও পঞ্চম বলে নাজমুল (৩৮) ও তাইজুল ইসলামকে (০) এলবিডাব্লিউ করেন। নাসিমের হ্যাটট্রিক বল বাঁচাতে পারেননি মাহমুদউল্লাহ। হারিস সোহেলের ক্যাচ হন।
সাইফের পর তামিমের বিদায়
পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ব্যর্থ ছিলেন বাংলাদেশের দুই ওপেনারই। দ্বিতীয় ইনিংসে অবশ্য আক্রমণাত্মক ভঙ্গিতেই খেলেছেন দুজন। ভালো শুরু এনে দিলেও ইনিংস লম্বা করতে পারেননি। বিদায় নেন তামিম ইকবাল ও সাইফ হাসান দুজনেই।
তার আগে প্রথম ইনিংসে ২১২ রানের লিড নেয় পাকিস্তান। বাংলাদেশের দুর্দান্ত বোলিংয়ে তৃতীয় দিন খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি পাকিস্তানের প্রতিরোধ। প্রথম সেশনের পর দ্বিতীয় সেশনের শুরুতেই তারা প্রথম ইনিংসে অলআউট ৪৪৫ রানে।
দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ শুরুটা করে তামিমের আগ্রাসী ব্যাটিংয়ে। অপরপ্রান্তে ধীর গতিতে খেলেছেন সাইফ। জুটিটা ভালো অবস্থায় যাওয়ার আগেই আগেই তা ভেঙে দেন নাসিম শাহ। ১৬ রানে বোল্ড হন সাইফ।
৩২ রানে দ্বিতীয় সেশন শেষ করা তামিম চা বিরতির পর আর টিকে থাকতে পারেননি। ৩৪ রানে তাকে এলবিডাব্লিউ করেন ইয়াসির শাহ।